বেকার তরুণ-তরুণীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ওয়ার্ল্ড ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে সংগ্রাম বাস্তবায়ন করছে রেইজ প্রকল্প। এরই ধারাবাহিকতায় বরগুনা জেলার আমতলী উপজেলায় গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত “কমিউনিটি আউটরিচ সভা”।

সভায় স্থানীয় জনগোষ্ঠীকে রেইজ প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে অবহিত করার পাশাপাশি আগ্রহী তরুণ-তরুণীদের শিক্ষানবিশি কার্যক্রমের ধারণা দেওয়া হয়। বিভিন্ন ট্রেডভিত্তিক দক্ষতা উন্নয়নের সুযোগ তুলে ধরার মধ্য দিয়ে উপযুক্ত অংশগ্রহণকারীদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়, বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অংশগ্রহণে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগ্রামের এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, প্রজেক্ট কো-অর্ডিনেটরসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এ কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বজলুর রহমান।

আয়োজকরা জানান, দক্ষ মানবসম্পদ গঠনের এই যাত্রায় সংগ্রাম সবসময় পাশে থাকবে।

ত/জু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *