কৃষি উৎপাদন বাড়ানো, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে প্রাইম ব্যাংক।

চুক্তির ফলে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় কৃষক ও কৃষি উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার সুযোগ তৈরি হবে। এতে কৃষি খাতে ব্যাংকটির অর্থায়নের পরিধি বাড়ার পাশাপাশি কৃষিভিত্তিক উদ্যোগে ঋণপ্রবাহ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজীম এ. চৌধুরী ও এগ্রো বিজনেস বিভাগের প্রধান শাহানা পারভীন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান, অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা এবং জয়েন্ট ডিরেক্টর মো. সাখওয়াত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *