শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন ও মানবিক সহায়তা সংস্থা (এমএসএস)-এর যৌথ উদ্যোগে গতকাল সৈয়দপুরে একটি চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
দ্য কাইটস একাডেমি, আইএইচএফ স্কুল নূর নগর ক্যাম্পাস, আইএইচএফ স্কুল বাঁশবাড়ি ক্যাম্পাস এবং আইএইচএফ মাদ্রাসা, মুচিরহাট ক্যাম্পাসের শিক্ষার্থীরা এই ক্যাম্পেইনে অংশ নেয়। চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও সচেতনতামূলক সেশনের পাশাপাশি ৫৩ জন শিক্ষার্থীকে প্রয়োজনীয় ওষুধ এবং ১৮ জনকে চশমা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের যত্নের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
ত/জু